25 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

জেলেনস্কি

বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির যৌথ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভকে বরখাস্ত করেছেন। সিএনএনের খবরে বলা হয়, রোববার এক আদেশে ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা করেন।তবে এই পদক্ষেপ নেওয়ার পেছনে কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।

বরখাস্ত কমান্ডার গত মার্চে এই পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল ওলেক্সান্ডার পাভলিউকয়ের স্থলাভিষিক্ত সামরিক প্রশাসনের প্রধান নিযুক্ত হন।ওই সেনা কর্মকর্তা ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত ছিলেন।

রয়টার্স বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর মার্চ মাস থেকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ওই পদে দায়িত্বপালন করছিলেন মোসকালিভ। এছাড়া যৌথ বাহিনীর ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থেকে মোসকালিভকে বরখাস্তের বিষয়ে কোনও কথা উল্লেখ করা হয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন