31 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সমুদ্রপাড়ে রূপের আঁচ ছড়ালেন মনামী

সমুদ্রপাড়ে রূপের আঁচ ছড়ালেন মনামী

মনামী

বিনোদন ডেস্ক: ঘুরতে যেতে সবাই ভালবাসেন। কোথাও ছুটি কাটানোর পরিকল্পনা শুরু করলেই সবার আগে মাথায় আসায় ব্যাগ গোছানোর কথা। পাহাড়-সমুদ্র-জঙ্গল যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন, প্রকৃতির স্বাদ উপভোগ করার পাশাপাশি ভাল ছবি তোলাও তো জরুরি।

সমুদ্রের সঙ্গে রংমিলান্তি নীল বিকিনি, সাদা কুরুশের কাজ করা লং ড্রেস। চুলে আলগা হাত খোঁপা উঁচু করে বাঁধা। হাতে সোডা, চোখে নীল রোদচশমা। ফুকেতের সমুদ্রপাড়ে এই রূপেই আঁচ ছড়ালেন অভিনেত্রী মনামী ঘোষ।

ছবি পোস্ট করে ক্যাপশনে মনামী লিখেছেন, ‘স্বপ্ন! আমি তোমাকেই দেখছি!’ এমন আকুতি ভরা ক্যাপশনে মন মজেছে অনুরাগীদের। অভিনেত্রীর এমন লুক কেন? প্রশ্ন অনেকেরই। কেউ আবার প্রশংসায় ভাসাচ্ছেন।

অনেকে আবার একটু কটাক্ষের মেজাজে তাকে সংস্কার ও সংস্কৃতির পথে থাকার পরামর্শ দিয়েছেন। তবে সেসব পাত্তা না দিয়ে সমুদ্রের পানে চেয়েই নিবিড় হয়েছেন মনামী।

সম্প্রতি ‘পদাতিক’ ছবিতে ‘গীতা সেন’ এর লুকে নজর কেড়েছেন তিনি। মেকআপের জৌলুস নেই। শাড়ি, চুলে এলো খোঁপা, কপালে বড় টিপ। এই প্রথম সৃজিত মুখার্জির ছবিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সংবাদ মাধ্যমে কথা দিয়েছেন নিজের সবটা তিনি উজাড় করে দেবেন এই ছবির জন্য।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী