22 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মহেশখালীতে হত্যাকাণ্ড : চট্টগ্রামে প্রধান আসামি গ্রেপ্তার

মহেশখালীতে হত্যাকাণ্ড : চট্টগ্রামে প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে প্রধান আসামি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌস প্রকাশ কালা বদা (২৪) নামে এক যুবককে হত্যা মামলার প্রধান আসামি জাবেদকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ায়ারি হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাবেদ মহেশখালী থানার ফকিরাঘোনা আজম খানের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, পূর্ব থেকে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ ফেব্রুয়ারি মহেশখালী থানার ফকিররঘোনা এলাকার ফেরদৌস প্রকাশ কালা বদা নামে এক যুবককে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরে নিয়ে যায় এবং পরে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় ভিকটিমের চাচা নুরুল হক বাদী হয়ে মহেশখালী থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা