25 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আত্রাইয়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

আত্রাইয়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

আত্রাইয়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

বিএনএ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ যুব অধিকার নওগাঁ জেলা শাখা ও প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে ব্রেইন টিউমারে আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আটগ্রাম (ডাঙ্গাপাড়া) গ্রামের হতদরিদ্র শহিদুল ইসলামের মেয়ে সনিয়ার চিকিৎসা সহায়তা জন্য নগদ ৩১ হাজার ১৫০ টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানে সহযোগিতা করেন, বাংলাদেশ প্রবাসী অধিকার মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য তারিকুর রহমান ও আবু সাঈদ।

চিকিৎসা সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জিয়াউর রহমান, সহ-সমন্বয়ক সুজন কুমার মন্ডল, আশরাফুল ইসলাম, বেদারুল ইসলাম, সদস্য নুরুজ্জামান, আব্দুর রাজ্জাক, ফয়সাল হোসেন, আয়েজ উদ্দিন সরদার, আব্দুস ছাত্তার প্রামানিক প্রমূখ।
বিএনএনিউজ/নাজমুল হক, জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!