29 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২


বিএনএ ডেস্ক:ইকুয়েডরের তিনটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পশ্চিমের বন্দর নগরী গুয়াকুইলের কারাগারে দাঙ্গায় নিহত হয়েছে ২১ জন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে পরিস্থিতির খবর জানতে অপেক্ষা করছেন।

এসএনএআই কারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এডমুন্ডো মনসায়ও জানিয়েছেন, দক্ষিণের শহর সুয়েনসায় ৩৩ জন এবং লাতাসুঙ্গায় আট জন নিহত হয়েছে।

গুয়াকুইলের কারাগারে বাইরে প্রায় ৪০ জন নারীকে স্বজনদের খবর জানতে উদ্বিগ্নচিত্তে অপেক্ষা করতে দেখা গেছে। এদেরই এক জন ড্যানিয়েলা সোরিয়া বলেন, ‘আমরা চাই নিহতদের তালিকা আমাদেরকে দেওয়া হোক। আমরা জানি সমস্যা শেষ হয়নি। কারণ সেখানে সবার কাছে ফোন আছে এবং আমার স্বামী আমার সঙ্গে যোগাযোগ করছে না।’

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরিনো এক টুইটে বলেছেন, ‘বেশ কয়েকটি কারাগারে একযোগে সহিংসতা অপরাধী গোষ্ঠীগুলো সম্পৃক্ত।’

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী