28 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে বিজিবির সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যু

সিলেটে বিজিবির সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যু


বিএনএ, সিলেট; সিলেটের জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম মো. আতিক আহমেদ (২০)। সে জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আতিকের মৃত্যু হয়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাতে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আতিক। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​আতিকের অকাল মৃত্যুতে এলাকায় চাপা উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ