27 C
আবহাওয়া
৭:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বৈদ্যুতিক গ্যাজেট মানুষকে ক্রীতদাস বানাচ্ছে: নরেন্দ্র মোদি

বৈদ্যুতিক গ্যাজেট মানুষকে ক্রীতদাস বানাচ্ছে: নরেন্দ্র মোদি

বৈদ্যুতিক গ্যাজেট মানুষকে ক্রীতদাস বানাচ্ছে: নরেন্দ্র মোদি

বিএনএ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? আমি কিন্তু সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। কিন্তু আমি সে জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছি।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিল্লিতে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে মোদি বলেন, প্রত্যেক বাড়িতেই একটা করে ‘টেকনোলজি ফ্রি জোন’ রাখা উচিত। সেই প্রযুক্তি বর্জিত অঞ্চলে মোবাইল, কম্পিউটার-সহ সব যন্ত্র ব্যবহার বন্ধ থাকবে।

মোদি বলেন, সপ্তাহে এক দিন কিংবা দিনে কয়েক ঘণ্টা ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করা জরুরি। এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? আমি কিন্তু সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। কিন্তু আমি সে জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছি।

পড়াশোনার জন্য সন্তানকে চাপ না দিতে অভিভাবকদের পরামর্শ দিয়ে মোদি বলেন, বাচ্চাদের উপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দেবেন না। নিয়মানুবর্তিতার পাশাপাশি, শিক্ষকদের মোবাইল দেখে না পড়ানোর পরামর্শও দেন তিনি।

দশম এবং দ্বাদশ শ্রেণির বড় পরীক্ষার শেষে পড়ুয়ারা যাতে বাইরের জগৎটা ঘুরে দেখার সুযোগ পায় সে পরামর্শও দেন মোদি। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সম্ভব হলে বাচ্চাদের হাতে কিছুটা টাকা দেবেন। ঘুরে আসতে বলুন। আর ফিরে আসার পর জানতে চাইবেন, ওরা বাইরে থেকে কী শিখে এল। জ্ঞান এবং সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়াতে মাতৃভাষার পাশাপাশি, পড়শি রাজ্যের ভাষা শেখার জন্য পড়ুয়াদের পরামর্শ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ভরসা দিতে এমন ভার্চুয়াল সভা আগেও করেছেন প্রধানমন্ত্রী। এ বার তাঁর ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে যোগদানের জন্য মোট ৩৮ লাখ পড়ুয়া তাঁদের নাম নথিভুক্ত করেছেন। মোট ২০ লাখ প্রশ্ন জমা পড়েছিল।

এনসিইআরটি-র তরফে সেই প্রশ্নের যাচাই-বাছাই শেষে এই প্রশ্নগুলির উত্তর দেন নরেন্দ্র মোদি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা