24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নাকে দেওয়ার কোভিড টিকার দাম কত?

নাকে দেওয়ার কোভিড টিকার দাম কত?

টিকা

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন বা নাক দিয়ে নেওয়ার কোভিড টিকা ভারতের বাজারে এসেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ নাক দিয়ে নেওয়ার টিকা ইনকোভ্যাক বাজারে বিক্রির ঘোষণা দেন। সরকারি হাসপাতাল এবং টিকাকরণ কেন্দ্রে নাক দিয়ে নেওয়ার এই টিকার দাম পড়বে ৩৫০ রুপি।  বেসরকারি হাসপাতালে এই কোভিড টিকার দাম পড়বে ৮০০ রুপি।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভারত বায়োটেক সংস্থার এই টিকা ছাড়পত্র পায়। কোভিড সংক্রমণ ঠেকাতে এই  টিকার দুই ডোজ নিতে হবে। এর আগে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য এই নেজ়াল টিকাকে ছাড়পত্র দেয়। ১৮ বছর বা তার বেশি বয়সীদের এই টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল।

প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। গত মাসে ভারতের টিকা টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছিলেন, যারা কোভিড টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন, তাদের এই নেজ়াল টিকা দেওয়া যাবে না।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। তাদের তত্ত্বাবধানেই মানবদেহের উপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। আর্থিক সহায়তা করেছে ভারত সরকারের জৈবপ্রযুক্তি বিভাগের কোভিড সুরক্ষা প্রকল্প।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে