26 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সংস্কৃতি প্রতিমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

সংস্কৃতি প্রতিমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা: সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার ( ২৭ জানুয়ারি) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ময়মনসিংহ-৫ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কে এম খালিদ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

সম্প্রতি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এছাড়া করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এও আক্রান্ত বেশ কয়েকজন শনাক্ত হয়েছে। এজন্য আবারও বিধিনিষেধের পথে হেঁটেছে সরকার। ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য সরকার ১১ দফা বিধিনিষেধ ঘোষণা করেছে। এছাড়া ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু