31 C
আবহাওয়া
৩:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন রাজ্জাক

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন রাজ্জাক

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন রাজ্জাক

বিএনএ, স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন আবদুর রাজ্জাক।নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গী হলেন রাজ্জাক।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাককে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সভার পর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে নির্বাচক প্যানেলে তিন নম্বর স্থানটি খালি ছিল। মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনই দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেখানেই জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আবদুর রাজ্জাক বলেন, বোর্ডকে ধন্যবাদ, নির্বাচক হিসেবে আমাকে মনোনীত করার জন্য। আমি আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো নির্বাচক হিসেবে কাজ করতে। নান্নু ভাই, সুমন ভাইয়ের মতো অভিজ্ঞরা রয়েছেন। তাদের সঙ্গে কাজ করতে পারবো, এটা আমার অনেক বড় সৌভাগ্য। সবার কাছে দোয়া চাই, যেন দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী