28 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী মনি

নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী মনি

নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী মনি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি নির্বাচন বর্জন করেছেন। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লালখানবাজার মোড়ে সাংবাদিকদের সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

মনোয়ারা বেগম মনি নিজের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করে বলেন, সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। আমি নিজের ভোটই দিতে পারিনি। আমার এজেন্টদের মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে।এখনই এ নির্বাচন স্থগিত করতে হবে। সব বিএনপির প্রার্থীকে নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে