28 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মুরাদপুরে সংঘর্ষ : দুই পুলিশ সদস্য আহত

মুরাদপুরে সংঘর্ষ : দুই পুলিশ সদস্য আহত

নারীদের সঙ্গে অসামাজিক কাজে চাকরি গেল এএসপির

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর মুরাদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে।বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্র থেকে এজেন্ট বের দেয়ার অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে দুইজন পুলিশ কর্মকর্তা আহত হন।আহতরা হলেন-পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আবদুল মোতলেব ও আবু তালেব। এসময় একজনকে আটক করা হয়। আওয়ামী লীগের এজেন্ট পরিচয়ে বিএনপির একজন কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানা যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, মুরাদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ থামাতে গিয়ে দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত,বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে