24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত

চসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত

চসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত

বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রামের চকবাজার বিএড কলেজ কেন্দ্রে গিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেন তিনি। এরআগে তিনি মা শায়েস্তা খানমকে কদমবুচি করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন,  আমাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বাহির করে দেওয়া হয়েছে। এছাড়া অনেক এজেন্টকে বাসা থেকে বাহির হতে দেওয়া হচ্ছে না এবং অনেক কেন্দ্রে ডুকতেও দেওয়া হচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিটি নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দলের দুই প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। ৪১ টি সাধারণ ওয়ার্ডে ১৭২ জন ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন কাউন্সিলর প্রার্থী।

এবার নগরীর ৭৩৫টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে