24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী রেজাউল

চসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী রেজাউল

চসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী রেজাউল

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে  চট্টগ্রামের বহদ্দারহাটস্থ নিজ বাড়ির পাশে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট

রেজাউল করিম বলেন,  জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।  জনগণ যে রায় দিবে তা মেনে নিবো। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বিএনপি যে অভিযোগগুলো দিচ্ছে তা ভিত্তিহীন।বিএনপি সবসময় এ অভিযোগ করে। ওরা অভিযোগ করতেই থাকবে। তারা জনসমর্থনহীন দলে পরিণত হয়েছে। ইতিবাচক রাজনীতিতে তারা নেই।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এর আগে বাবা-মা’র কবর জেয়ারত করেন চসিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে