20 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন

গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন


বিএএনএ, ঢাকা : ঢাকার গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ইউনিট পাঠানো হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আটতলা বিশিষ্ট ভবনটির ছাদে আগুন লাগে। সেখানে একটি গুদাম রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ