28 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন

জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন


বিএনএ, মীরসরাই ( চট্টগ্রাম ): বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউনিয়নে এক কর্মী শিক্ষা বৈঠক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় ১নং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা হায়দার আলীর পরিচালনায় স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।

ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার ফখরুল আলমের সভাপতিত্বে এ সময় আরোও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার নুরুসসালাম, জোরারগঞ্জ থানা আমীর ও সাবেক কাউন্সিলর মোঃ নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন, থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবদুল গফুর, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রহমান তেজগাঁ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আলী আকবর, ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর ওপর দেশের মানুষ অনেক আশা করে আছে। তাই দেশ এবং জাতিকে সঠিক পথে নেতৃত্ব দানে জামায়াতে ইসলামীর কর্মী এবং নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।

আশরাফ উদ্দিন 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী