29 C
আবহাওয়া
১:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকা : গাজীপুরের জয়দেবপুরে সালনা ও ছয়দানা হাজীর পুকুর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এক অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে এপারেল প্রসেসিং ওয়াশিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২টি বুস্টার জব্দ করেন।

এসময় অবৈধভাবে স্থাপিত আনুমানিক ২” ব্যাসের ৭০০ মিটার, ১” ব্যাসের ২৫০ মিটার, ৩/৪” ব্যাসের ১০০ মিটার হোস পাইপ ও ১” ব্যাসের ৮০০ মিটার পাইপ লাইন উত্তোলন ও জব্দ করা হয়।

এ সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে প্রায় ১০০টি বাড়ির ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত