24 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাকা গুনে দেয়ার কথা বলে প্রতারণা

টাকা গুনে দেয়ার কথা বলে প্রতারণা


বিএনএ, ময়মনসিংহ :ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে টাকা তুলার পর গুনে দেয়ার কথা বলে শিখা রানী (৩৫) নামে এক নারীর ৮০ হাজার টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার শিখা রানী উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।

প্রতারণার শিকার শিখা রানীর বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে সোনালী ব্যাংক ভালুকা শাখায় অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। জানুয়ারি মাসে জেলার গফরগাঁওয়ে বিয়ের হওয়া কথা। তাই, তিনি টাকা তুলতে সোনালী ব্যাংকে যান। সেখানে গিয়ে এক লাখ ৫ হাজার টাকা তুলেন। এসময় ব্যাংকে একাধিক প্রতারক গুনে দেওয়ার কথা বলে ওই নারীর হাত থেকে টাকাগুলো নেন। পরে টাকা গণনা শেষে প্রতারক চক্র ওই নারীর হাতে টাকা দিয়ে দেন। টাকা নিয়ে শিখা রানী জুয়েলারী দোকানে গিয়ে আবারও টাকা গুনে ৮০ হাজার টাকা কম পান। পরে সাথে সাথে ব্যাংকে এসে বিষয়টি জানান।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ভিতর থেকেই ওই নারীর টাকা প্রতারকরা নিয়ে গেছে।

সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।

এবিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকদের চিন্হিত করার চেষ্টা চলছে। প্রতারণার শিকার ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে