24 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইউপি নির্বাচন, ঠাকুরগাঁওয়ে গুলিতে নিহত ১

ইউপি নির্বাচন, ঠাকুরগাঁওয়ে গুলিতে নিহত ১

ইউপি নির্বাচন, ঠাকুরগাঁওয়ে গুলিতে নিহত ১

বিএনএ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বোরবার সন্ধ্যায় দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। সে সময় ইউপি সদস্য মাসুদ রানার নাম উল্লেখ করে জয়লাভের ঘোষণা দিলে উত্তেজিত হয়ে পড়েন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলমের সমর্থকরা। পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে পুলিশ গুলি চালালে হামিদুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হন। নিহত হামিদুর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

চতুর্থ ধাপে দফায় সদর উপজেলার বিশটি ইউনিয়নের ১৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে