28 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে প্রথম দিন বাংলাদেশের

লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে প্রথম দিন বাংলাদেশের


বিএনএ, স্পোর্টস ডেস্ক : লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে পাকিস্তানের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে আলো ছড়িয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যদিও টসজয়ী বাংলাদেশের দিনের শুরুটা ভালো ছিল না। প্রথম সেশনেই স্বাগতিক বাংলাদেশের ৪ ব্যাটসম্যান সাজঘরে ফেরত যান। প্রথম সেশনে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৯ রান।

দলীয় ১৯ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। ওপেনার সাইফ হাসান ১৪ রান নিয়ে শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে দেন। অপর ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ রানের সময় তিনিও মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। হাসান আলির দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ব্যাটার।ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে সাজঘরে ফেরেন।

দলনায়ক মমিনুল বিদায় নেন মাত্র ৬ রান করে। স্পিনার সাজিদ খানের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন।

৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব নেন লিটন ও মুশফিক। দেখেশুনে খেলতে শুরু করেন। সেঞ্চুরি করেছেন লিটন। লিটন ১১৩ এবং মুশফিকুর রহিম ৮৩ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের স্কোর ২৩৫। তারা দুইজনই ব্যাটিংয়ে অবিচ্ছিন্ন থেকে প্রথম দিনের খেলা শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ২৫৩/৪ (৮৫ ওভার)
লিটন ১১৩*, মুশফিক ৮২*, সাইফ ১৪, সাদমান ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬
হাসান ৩৮/১, ফাহিম ৩৮/১

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী