25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে একদিনে করোনায় ৬৫২৩ জনের মৃত্যু

বিশ্বে একদিনে করোনায় ৬৫২৩ জনের মৃত্যু


বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ৯৮ হাজার ৪৩৭ জনের মৃত্যু হলো।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ১৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৬ কোটি ২ লাখ ৪৮ হাজার ৮১ জনে।

শুক্রবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

আন্তর্জাতিক সংস্থাটির তথ্য অনুযায়ী, ইউরোপের দেশ জার্মানিতে গত ২৪ ঘন্টায় করোনায় ৩১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ১৩২ জন।

রাশিয়ায় মারা গেছে ১ হাজার ২৩৮ জন এবং সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৭৯৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯৪৩ জন এবং মারা গেছে ৬২৮ জন।

যুক্তরাষ্ট্রে মারা গেছে ২৭৫ জন এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭২৩ জন। যুক্তরাজ্যে ৪৭ হাজার ২৪০ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৭ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৮১ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছে ১২ হাজার ১৯১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৯৬ জন, তুরস্কে ২২২ জন, ফিলিপিন্সে ১৯৩ জন, ভিয়েতনামে ১৬৪, পোল্যান্ডে ৪৯৭ জন, রোমানিয়ায় ১৭৭ জন, হাঙ্গেরিতে ১৮৫ জন এবং মেক্সিকোতে ৩৩৬  জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ