27 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ড্রেজার ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ড্রেজার ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

মিয়সরাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ৮ শ্রমিকের মরদেহ

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজারের গ্রীল কেটে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল  ১০টায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহগুলো উদ্ধার করে। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয়রা উদ্ধার করে এক শ্রমিকের মরদেহ। রাতে উদ্ধার হওয়া শ্রমিকের স্বজনরা চিহ্নিত করে জানায় তার নাম আল আমিন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরসরাই স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, এই পর্যন্ত চারজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলো আল-আমিন, জাহেদুল, ইমাম ও মাহমুদুল। ড্রেজারটি উপুড় হয়ে থাকায় বাকিদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উদ্ধার কাজে একটি টাগবোট কাজ করছে। টাগবোট দিয়ে ড্রেজারটি উল্টাতে পারলেই বাকিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে।

উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের বালি উত্তোলনের সময় একটি ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে স্থানীয়রা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করলেও রাত ১২টায় পরিবেশ বিবেচনায় উদ্ধার অভিযান স্থগিত করে উপজেলা প্রশাসন। পুনরায় বুধবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিএনএ/ আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা