24 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টসে জিতে বোলিংয়ে ইংলিশরা

টসে জিতে বোলিংয়ে ইংলিশরা

টস

বিএনএ স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। মূল পর্বে ইতিমধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ইংলিশরা। তবে মূল পর্বে এসে এখনও জয়ের দেখা পায় নি আইরিশরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয় সকাল ১০ টায়। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ কোচ জস বাটলার। আইরিশদের আজ আসরে ঘুরে দাঁড়ানোর দিন। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে আজকের ম্যাচ জিতে সেমি ফাইনালের রাস্তা সহজ করে রাখতে।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকক্যার্থি, জশ লিটল।

ইংল্যান্ড একাদশ

জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!