23 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বের নোংরাতম ব্যক্তি আমোউ হাজি মারা গেছেন

বিশ্বের নোংরাতম ব্যক্তি আমোউ হাজি মারা গেছেন


বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’ মারা গেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আমু হাজি নামের ৯৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় সাত দশক ধরে গোসল করেননি।

আমৃত্যু তিনি অবিবাহিত ছিলেন। রবিবার ইরানের দক্ষিণের প্রদেশে ফার্সের দেজগাহ গ্রামে তার মৃত্যু হয়েছে।

গোসল না করলেও প্রচুর পানি পান করতেন তিনি। একটা মরচে ধরা পাত্র থেকে সারাদিনে তিনি পাঁচ লিটার পানি খেতেন। চুলদাড়িও কাটতেন না তিনি।

খুব বড় হয়ে গেলে চুল পুড়িয়ে ফেলতেন। তাঁর প্রিয় খাবার ছিলো সজারুর পচা মাংস। ঠান্ডায় কষ্ট পেলে মাথায় পরে নিতেন পুরনো আমলের শিরস্ত্রাণ।

বেশিরভাগ দিন মাটির নীচে গর্তে ঘুমোতেন আমোউ হাজি৷ অনেক সময় খোলা আকাশের নীচে সবুজ মাঠেও শুয়ে পড়েতেন রাতে। বেখেয়ালী এই আচরণের জন্য পরিচিতও ছিলেন তিনি।

তাকে নিয়ে একটি ছোট তথ্যচিত্রও তৈরি হয়েছে৷ ‘’দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমোউ হাজি’ নামে সেই তথ্যচিত্র মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার