27 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় ট্রেনের কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল এবং সন্ধ্যার দিকে পৃথক  দুর্ঘটনা দুইটি ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বোরহান উদ্দিন রাব্বি (১৫) নামে এক কিশোর নিহত হয়। নিহত রাব্বি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আপিল উদ্দিনের ছেলে। সে স্থানীয় সোবহান মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশে রেললাইনের ওপর বসে হেডফোন লাগিয়ে গেমস খেলছিল রাব্বি। সে সময় সময় ঢাকা থেকে ছেড়ে আসা কালনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মনিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে সকাল ৯টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। এর সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩