28 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীকে বিক্রি করে কিনল স্মার্টফোন

স্ত্রীকে বিক্রি করে কিনল স্মার্টফোন

স্ত্রীকে বিক্রি করে কিনল স্মার্টফোন

বিএনএ, বিশ্বডেস্ক : স্ত্রীকে বিক্রি করে মোবাইল কেনার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ওই তরুণীকে উদ্ধার করেছে ভারতের ওড়িশা পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত নাবালককে।

পুলিশ জানিয়েছে, ১৭ বছরের ওই নাবালকের বাড়ি ওড়িশার বালাঙ্গির জেলায়। জুলাই মাসে ২৬ বছরের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তার। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই হয়েছিল সেই বিয়ে। অগস্টে স্ত্রীকে নিয়ে রাজস্থানে কাজে যায় ওই নাবালক। সেখানে একটি ইট কারখানায় কাজ করত সে। অভিযোগ, সেখানে যাওয়ার দিন কয়েক পরেই ৫৫ বছরের এক ব্যক্তির কাছে স্ত্রীকে বিক্রি করে দেয় সে।

পুলিশ আরও জানায়, স্ত্রীকে বিক্রির বিনিময়ে ওই নাবালক ১ লক্ষ ৮০ হাজার টাকা নেয়। সেই টাকায় বড় রেস্তরাঁয় ভালমন্দ খাবার খাওয়ার পর একটি স্মার্টফোন কেনে সে। সম্প্রতি রাজস্থান থেকে ওড়িশায় ফেরে অভিযুক্ত। সে জানায়, তাকে ছেড়ে অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন স্ত্রী। যদিও তাঁর কথা বিশ্বাস হয়নি তরুণীর পরিবারের। তাঁরা বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান।

তদন্তে নেমে বালাঙ্গির থেকে পুলিশের একটি দল পৌঁছয় রাজস্থানে। সেখান থেকেই তরুণীকে উদ্ধার করা হয়।

বেলাপাড়া থানার এক অফিসার বলেছেন, ‘‘জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে ওই নাবালক। স্থানীয়রা ওই মহিলাকে আনতে বাধা দিয়েছিল। বহু কষ্টে আমরা ওই মহিলাকে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছি।’

নাবালককে জুভেনাইল আদালতে তুলেছিল পুলিশ। তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। (আনন্দবাজার)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী