28 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাফি অনেক ভালো খেলে: তমা মির্জা

রাফি অনেক ভালো খেলে: তমা মির্জা

রাফি

বিনোদন ডেস্ক: রায়হান রাফির খেলায় মুগ্ধ তর্মা মির্জা। তিনি ভাবতেই পারেননি যে, হালের জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালক এত ভালো খেলতে পারেন! মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। চলবে ২৮ তারিখ পর্যন্ত। দেশের বিনোদন দুনিয়ার তারকারা এতে অংশ নেবেন। বিশ্বকাপ ক্রিকেটের আগে জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এই টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। সব দলের খেলোয়াড় শুটিং বন্ধ রেখে নিয়মিত প্র্যাকটিস করছেন। অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে একটির নেতৃত্ব দেবেন হালের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। পরিচালনা ছাড়াও তিনি যে ক্রিকেট ভালো খেলেন, এটা জানতেন না তমা মির্জা।

প্র্যাকটিস করতে এসে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘রাফি যে এত ভালো ক্রিকেট খেলে, আমি জানতাম না। আমি তো প্রোগ্রামের দিন ভাবতেছিলাম, রাফি খেলবে! ও খুবই ভালো খেলে।’

জানা গেছে, সিসিএলে রাফির দলে খেলবেন না তমা। তিনি খেলবেন চয়নিকা চৌধুরীর দলে।

ঢালিউড অন্দরমহলের খবর, গোপনে চুটিয়ে প্রেম করছেন রাফি-তমা। কিন্তু বিষয়টি নিয়ে তারা স্পষ্ট করে কিছু না বললেও, ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বারবার।

এদিকে, গেল ঈদুল আজহায় তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজকের দাবি অনুযায়ী, সিনেমাটি ব্যবসাসফল হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু