28 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা,নিহত অন্তত ৬০

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা,নিহত অন্তত ৬০


বিএনএ ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থানা, রেললাইন ও মহাসড়কে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের একাধিক হামলা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৬০ জনের বেশি নিহত হয়েছেন।সোমবার (২৬ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ গোষ্ঠীটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশটির বিচ্ছিন্নতার জন্য কয়েক দশক ধরে চেষ্টা করছে। এক বিবৃতিতে  স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, এ সব হামলা পাকিস্তানে নৈরাজ্য সৃষ্টির জন্য একটি সুচিন্তিত পরিকল্পনা।

রোববার ও সোমবারের হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ১২ জঙ্গিকে হত্যা করেছে বলে জানান তিনি।

সবচেয়ে বড় হামলায় একটিতে মহাসড়কে বাস ও পণ্যবাহী ট্রাকে আক্রমণ চালিয়েছে জঙ্গিরা। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে ৩৫টি গাড়িতে।নিরাপত্তা চৌকিগুলোতে পৃথক হামলা চালিয়ে জঙ্গিরা অন্তত ১০ জনকে হত্যা করেছে।

জঙ্গিগোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করেছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু