22 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস


বিএনএ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২৬ আগস্ট) সকালে স্ত্রী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে বিমানের একটি ফ্লাইটে (বিজি ৫৮৪) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

তার আগে গত ২৭ জুন  চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!