29 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতীয় বিয়ের জন্য পরিণত পাত্র খুঁজছেন শিমলা

দ্বিতীয় বিয়ের জন্য পরিণত পাত্র খুঁজছেন শিমলা

সিমলা

বিনোদন ডেস্ক: ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সিমলা। যেই সিনেমা দিয়ে অর্জন করেন নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু এরপর থেকেই পর্দায় অনিয়মিত হয়ে পড়েন সিমলা। সিনেমায় খুব একটা দেখা মেলে না তার। এরই মধ্যে ভারতে পাড়ি জমান এই অভিনেত্রী। সেখানে কয়েকটি সিনেমায় কাজ করেন।

সবকিছুকে ছাপিয়ে সিমলা ফের আলোচনায় আসেন ২০১৯ সালে চাঞ্চল্যকর এক ঘটনায়। সে সময় জানা যায়, গোপনে ২০১৮ সালে পলাশ আহমেদ নামের একজনকে বিয়ে করেন সিমলা। পরের বছর একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি সিমলা। তবে ফের বিয়ের জন্য নতুন পাত্রের খোঁজে রয়েছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে কথা।

সিমলার ভাষ্য, বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণত স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।

জানা গেছে, সিমলা মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তার নিজের ফ্ল্যাটেই থাকেন। মাঝেমধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান। গ্রামে ভাই-বোনের সঙ্গে সময় কাটান। এভাবেই দিন যাচ্ছে তার।

সিমলা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দক্ষিণ দুয়ার’ নামের নতুন একটি সিনেমা। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমায় কাজ করেন তিনি। এতে সিমলার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত