28 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আবুল কালামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৬ আগস্ট) দুপুরের দিকে ওই কিশোরীর মা বাদী হয়ে আবুল কালামকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আবুল কালামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কিশোরী তার আরও এক বোন ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। গত ১৯ আগস্ট তার মা মেয়েদের দেখতে ঢাকায় যান। এক মেয়ের সাথে দেখা করে অন্য বাসায় ওই কিশোরী মেয়েকে দেখতে যান তার মা। পরে ওই কিশোরী তার মা’কে ওই বাসায় তার বদলে কাজ করতে রেখে বাড়িতে বেড়াতে আসেন।

বাড়িতে আসার পর ঘটনার দিন বুধবার (২৪ আগস্ট) রাতে ওই কিশোরী ঘুমাচ্ছিল। এসয় তার বাবা ঘরে গিয়ে কিশোরীকে জোড়পুর্বক ধর্ষণ করে। পরে কিশোরী বিষয়টি রাতেই বাড়ির অন্য লোকদের জানায়। এভাবে ঘটনা জানাজানি হলে কিশোরীর মা ঢাকা থেকে বাড়িতে এসে আবুল কালামকে আসামি করে মামলা করেন।

ওসি (তদন্ত) জালাল উদ্দিন আরও বলেন, শনিবার (২৭ আগস্ট) ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হব একই দিন অভিযুক্ত বাবাকেও আদালতে পাঠানো হবে।

বিএনএ/এমএফ,হামিমুর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু