31 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়ে মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে রোকন উদ্দিন (৩২) শাহাদাত হোসেন (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশের নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের সহকর্মী কবির হোসেন জানায়, তারা পশ্চিম আগাঁরগাও পানির ট্যাংকির পাশে নির্মানাধীন ১৪তলা ভবনে কাজ করছিল। রোকন ও শাহাদাত দুজন রাজমিস্ত্রীর কাজ করতেন। তারা দুজন ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচান ছিঁড়ে দুজন নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।মৃত দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন তারা। তবে তাদের বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল