29 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » তারেক রহমানের ‘সর্বোচ্চ শাস্তি’ দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ

তারেক রহমানের ‘সর্বোচ্চ শাস্তি’ দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ


বিএনএ, সাভার : ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়ে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ মিছিল করে ধামরাই উপজেলা ছাত্রলীগ।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে গ্রেনেড হামলা করা হয়। গ্রেনেড হামলার ঘটনায় হত্যা, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগ আনা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যালে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকায় বিএনপি-জামায়াতকে দায়ী করে ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু রায়ে মূল পরিকল্পনাকারী বিএনপির তারেক জিয়াসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, যা আমরা মেনে নিতে পারছি না।

তারা বলেন, রাষ্ট্রপক্ষের উচিত উচ্চ আদালতে রায় পুনঃবিবেচনার আবেদন করে মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির রায় নিশ্চিত করা। এটা না হলে জাতি পাপমুক্ত হবে না।

এর জন্য মামলাটির পূর্ণ তদন্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া আসামি মূল হোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ প্রদানের দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী, সুয়াপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান মুন্নাসহ সংগঠনটির উপজেলা কমিটির বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল