31.6 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জার্মানিতে সমকামী প্যারেডে গাড়ি হামলা,নিহত ১

জার্মানিতে সমকামী প্যারেডে গাড়ি হামলা,নিহত ১


বিএনএ, বিশ্বডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড প্যারেডে গাড়ি হামলাার ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৬ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সাদা রঙের গাড়ি হঠাৎ করে প্রচণ্ড গতিতে সাধারণ মানুষের ওপর উঠে যায়। এ সময় চারদিকে তীব্র আতঙ্ক  ছড়িয়ে পড়ে।ঘটনার পর পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ পরবর্তীতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে।সাময়িক নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।  উদ্ভূত পরিস্থিতিতে বার্লিনের ওই প্রাইড প্যারেডটির পরবর্তী সব কার্যক্রম সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ