বিএনএ ডেস্ক: পাঁচ দিনের সরকারি সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি তুরস্কের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সরকারের নীতিনির্ধারক ও শীর্ষ প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, শিল্পে সহযোগিতা ও পেশাগত সম্পর্ক সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্যে আসিসগার্ড, তুকাস, এমকেই, সারসিলমাজ, এসটিএম, রকেটসান, আসেলসান এবং বায়কার টেকনোলজির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো অন্যতম।
সেখানে তিনি প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।
এই সফরের ফলে দুই বন্ধুপ্রতীম দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

