30 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১,আহত ২

নোয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১,আহত ২

মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ জন‌ আহত হয়েছে। এদের মধ্যে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম এর ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে আনোয়ার (২৩)। আহত দুইজনই নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কে হারিছ চৌধুরী বাজার (আটকপালিয়া বাজার) উত্তর পাশে দুটি মোটর সাইকেলের অভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। নিহতের কোন পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আহতদের নাম পরচিয় পাওয়া গেলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তিনি একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী