24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাউজানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাউজানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে নুরুল আলম হত্যা মামলার পলাতক আসামি মো. আবুল কালাম আবুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব ৭-এর একটি দল। সোমবার (২৫ জুলাই) রাত সোয়া ৯টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এ মামলার আসামি আবুল কালাম উরকিরচরের মিয়ারঘাটা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু ওই মামলার ২ নম্বর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে উপজেলার হারপাড়ার মা. নুরুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, নুরুল আলমের সাথে হত্যাকারীদের রাস্তা চলাচলের জায়গা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। এর জেরে ২০১৮ সালের ৭ জুন নুরুল আলমের ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় নুরুল আলম থানায় মামলা করতে যাওয়ার সময় পথে তাকে আটকে মারধর করে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা করলে তার পরিবারের সকলের লাশ গুম করে দেবে বলে হুমকি দেয়। এ ভয়ে নুরুল আলম ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পর ফিরে এসে ২০১৯ সালের ৫ জানুয়ারি উরকিরচর বাজারে গেলে দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করে। এসময় তাকে জোরপূর্বক অপহরণ করে মেরে মরদেহ গুম করে ফেলে।

পরদিন ৬ জানুয়ারি উপজেলার চন্দ্রাবিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে এজাহারনামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে