24 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে বিমানের বর্জ্যে কোটি টাকার স্বর্ণ

সিলেটে বিমানের বর্জ্যে কোটি টাকার স্বর্ণ

বিমান

বিএনএ সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্যে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যে স্বর্ণ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।

নাজ্জাসি পারভেজ বলেন, বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এতে সতর্ক অবস্থান নেয় কাস্টমস। কিন্তু ফ্লাইট আসার পর স্বর্ণ মিলছিল না। যাত্রীরা বের হয়ে গেলেও সোনা না মেলায় সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে