28 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লকডাউনের ৪র্থ দিনে ২১৮ মামলা

চট্টগ্রামে লকডাউনের ৪র্থ দিনে ২১৮ মামলা

চট্টগ্রামে লকডাউনের ৪র্থ দিনে ২১৮ মামলা

বিএনএ,চট্টগ্রাম: কঠোর লকডাউনের ৪র্থ দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রাম নগরজুড়ে ২১৮ মামলায় ১ লাখ ২৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জুলাই) দিনব্যাপি নগরীর বন্দর, পতেঙ্গা, ইপিজেড, চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, আকবরশাহ, বায়েজিদ, হালিশহর, পাহাড়তলি, খুলশী, লালখান বাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, নতুনব্রিজ ও মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিআরটিএ ও চসিকের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায় করেন। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করেন।

নগরের বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনায় করে ২৮ মামলায় ৭ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান নগরের চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নগরের খুলশী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন, মো. রাজিব হোসেন, প্লাবন কুমার বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুন। এসময় তারা ৩৮ মামলায় ৩৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ও নূরজাহান আক্তার সাথী নগরের আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ মামলায় ৯ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে নগরের চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও লালখান বাজার এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী ও খিন ওয়ানু এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় তারা ৩১ মামলায় ৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

তাছাড়া নগরের নতুনব্রীজ, মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ মামলায় ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন বিআরটি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু