29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চোলাই মদ ও গাঁজাসহ চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান প্রকাশ মদ মান্নান (৫৪) ও তার ছেলে মো. নোমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক কিনতে আসা আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৫ জুলাই) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ জুলাই) বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃত বাকিরা হলেন- আল আমিন (৩০), মো. তাহের (২১), শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৪), মো. ফয়সাল (২৮) এবং মো. হানিফ (২৫)। গ্রেপ্তার মদ মান্নান চট্টগ্রামের শীর্ষ চোলাই মদ বিক্রেতা। আর তার ছেলে বিক্রি করে গাঁজা! মান্নানের বিরুদ্ধে ১০ টি ও তার ছেলে নোমানের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আব্দুল মান্নান সিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সে মূলত চোলাই মদ বেচে। এ কারণেই তাকে সবাই মদ মান্নান নামেই জানে। তার ছেলে নোমান আবার গাঁজা বেচে। বাবা-ছেলে এই লকডাউনে নিজ বাসাতেই মাদকের আসর বসিয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩ টায় ১নং সুপারীওয়ালাপাড়াস্থ ফকির আহম্মদের বাড়ী আব্দুল মান্নানের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী