31 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

ড. মু. নজিবুর রহমান

বিএনএ,জাবি : করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. নজিবুর রহমান (৫২) মৃত্যু বরণ করেছেন।সোমবার (২৬ জুলাই) ভোর আনুমানিক সাড়ে চারটায় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই অধ্যাপক।

তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে এবং অগণিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অকাল প্রয়াণে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হলো। শিক্ষা এবং অনুজীব গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন।
বিএনএ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী