24 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জাল টাকা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৯

জাল টাকা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৯


বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম ও চক্রের মূল হোতাসহ নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।

সোমবার (২৬ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।

গ্রেপ্তারকৃতরা হলেন বাবুল শেখ, লিমা আক্তার রিনা, ইব্রাহিম শেখ, মোঃ আফাজুল ওরফে রাসেল, মোঃ হাবিবুল্লাহ, মোঃ দুল্লাল হোসেন ওরফে ইকবাল, সাইফুল ইসলাম ওরফে রনি, মোছাঃ মিলি ও আল্পনা আক্তার রিপি। এসময় তাদের হেফাজত থেকে ৮২ লক্ষাধিক জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, বিভিন্ন রকমের মনোগ্রাম সম্বলিত স্ক্রিন, ডাইস, বিভিন্ন রং, কাগজ কাটার যন্ত্র, কাচি, চাকুসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার কাশ্মীরি লেন এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাশ্মীরি লেনের একটি বাসা থেকে ২৫ লাখ জাল টাকার নোট ও চক্রের মূলহোতা বাবুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকার তৈরির মূল উৎসস্থল সম্পর্কে জানা যায়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাড়িটির তৃতীয় এবং ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির ঘরোয়া কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় বাড়ির তৃতীয় এবং ষষ্ঠ তলা থেকে বাকি জাল টাকাসহ আরো পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত চক্রটি ঈদকে সামনে রেখে প্রায় ৩ কোটি জাল টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। চক্রটির মূলহোতা বাবুল শেখ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু সে বিপুল পরিমাণ টাকা খরচ করে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালাবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে