25 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ সহোদর গ্রেপ্তার

পটিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ সহোদর গ্রেপ্তার

পটিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ সহোদর গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় কামাল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তিন সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৬ জুন) দুপুরে র‌্যাব-৭’র মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- পটিয়া থানার দক্ষিণ চাটরা মৌলভী পাড়ার মৃত মোহাম্মদ ইসলামের তিন ছেলে মো. জামাল (৩৫), মো. কামাল হোসেন (৩২) ও মো. আব্দুস ছবুর (৪০)।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, ২০১৫ সালের ১২ জুলাই দুপুরে পারিবারিক বিরোধের জেরে পটিয়া থানার ছনহরা এলাকার রাজমিস্ত্রির সহকারী কামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কামালের ভাতিজা জোবাইর হোসেন প্রকাশ যুবরাজ বাদী হয়ে পটিয়া থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে তিন আসামি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে কামাল উদ্দিনকে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, আসামিরা গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে দীর্ঘ ৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সোমবার র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের