28 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শনিবার (২৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টক্কাপোল এলাকা থেকে ট্রেনে কাটা এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.নোফেল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আরো জানায়, ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে কোন সময় ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জিআর, জিএন

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত