31 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে লরিচাপায় বাবা-ছেলে নিহত

গাজীপুরে লরিচাপায় বাবা-ছেলে নিহত

পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

বিএনএ, গাজীপুর : গাজীপুরে তেলবাহী লরিচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুবাইল থানাধীন মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালকসহ লরিটি আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানার জালকাটা গ্রামের উজির আলী ফকিরের ছেলে জলিল হোসেন (৬৪) ও জলিলের ছেলে মো. শহীদ (১৪)। তারা গাজীপুরের পুবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন।

আটক লরির চালক শ্রী সুজন মাল্লা (৩৫) জামালপুরের মাদারগঞ্জ থানার বীর ভাটিয়ানী থানার মৃত চাম্পা মোল্লার ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোর এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ জানায়, প্রতিবন্ধী ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করতেন বাবা জলিল হোসেন। বিকেলে পুবাইলের মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় ভিক্ষা করছিলেন তারা। এ সময় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে আসা একটি তেলবাহী লরি প্রতিবন্ধী শহীদ ও জলিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পুবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন কুমার কুন্ড বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী