21 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে পুলিশসহ নিহত ৪

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে পুলিশসহ নিহত ৪


বিএনএ, বিশ্বডেস্ক: জাপানে গুলি ও ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মাসানোরি আওকি (৩১)। তার বাবা একজন স্থানীয় রাজনৈতিক নেতা।

বিবিসি জানায়, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে ছুরিকাঘাত ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। হামলাকারী যুবক সিটি অ্যাসেম্বলি স্পিকার মাসামিচি আওকির ছেলে। তার প্রথম শিকার ছিল এক নারী। প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে ওই নারীকে কুপিয়ে হত্যা করে যুবক।

সন্দেহভাজন ওই যুবককে আটক করতে গেলে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় সে। তবে চতুর্থ আরেকজন বৃদ্ধা কিভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়। তবে সম্প্রতি দেশটির সবচেয়ে বেশি মেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলার ঘটনায় অস্ত্র আইন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় দেশটিতে।ৎ

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু