21 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

মিরসরাইয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

মিরসরাইয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

বিএনএ, মিরসরাই :  মিরসরাইয়ে ঠুংকো ঘটনাকে কেন্দ্র করে মো. হারুন (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দি‌কে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক মো. সালাউদ্দিন ও রাজমিস্ত্রি হারুনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সালাউদ্দিন হারুনকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এরপর স্থানীয়রা তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো কেউ থানায় মামলা করেনি।

বিএনএ/ আশরাফ উ‌দ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু