28 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ৯ দিনের রিমান্ডে বাবুনগরীর ব্যক্তিগত সহকারী

৯ দিনের রিমান্ডে বাবুনগরীর ব্যক্তিগত সহকারী

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকীর ৪ দিনের রিমান্ড

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী এলাকায় সহিংসতার ২ মামলায় হেফাজতে ইসলামের বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ২ মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন জানান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, পুলিশ প্রথম দফার রিমান্ডে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। সেজন্য তাকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটিতে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে একটিতে পাঁচ দিন ও অপরটিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে ২১ মে (শুক্রবার) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী। এ ছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের মামলার আসামিও তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু