28 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আবার পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আবার পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক : ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, আরাগচি শিগগিরই ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে পৌঁছাবেন। সেখানে স্বল্প সময় অবস্থান শেষে তার রাশিয়ার উদ্দেশে যাত্রার পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। সফরে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি ইসলামাবাদ থেকে ওমানের উদ্দেশে রওনা দেয়।

আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পরিবেশ তৈরি করতে পাকিস্তানসহ কয়েকটি দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের