30 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে মেদিনীপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

এ সময় বিএসএফের পক্ষ থেকে কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ বারো সদস্যের একটি দল অংশ নেয়।

মহেশপুর (৫৮) বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে আমাদের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। আশা করছি সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।’

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন সীমান্তের জিরো লাইন ধরে ২.৫ কিলোমিটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর